বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

মেহেদীর প্রলেপের কারণে কি অযু হবে না?

 


প্রশ্নঃ কিছুদিন আগে আমি একটি টিউব মেহেদি ক্রয় করে হাতে লাগাই। এরপর যখন এই মেহেদির রঙ হাত থেকে ওঠা শুরু করে তখন দেখি রঙের সাথে এক ধরনের প্রলেপ উঠে যাচ্ছে।

জানার বিষয় হল,  এ প্রলেপের কারণে কি আমার ওযু-গোসলে কোনো সমস্যা হয়েছে?


উত্তরঃ  আমরা উক্ত টিউব মেহেদিটি পরীক্ষা করে দেখেছি। এতে দেখা গেছেউক্ত মেহেদি ব্যবহারের কারণে যে সূক্ষ্ম ধরনের আবরণ বা প্রলেপ পড়েতা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় নাবরং তা হাতে-পায়ে থাকা অবস্থায়ও চামড়ায় পানি পৌঁছে এবং তা ভিজে যায়। অতএব উক্ত মেহেদি হাতে থাকা অবস্থায় আপনার ওযু-গোসলে সমস্যা হবে নাশুদ্ধভাবেই আদায় হবে।

-আয্যাখীরাতুল বুরহানিয়া ১/৩৩৬শরহুল মুনইয়াপৃ. ৪৯জামেউল মুযমারাত ১/১৪৫আলবাহরুর রায়েক ১/১৩আদ্দুররুল মুখতার ১/১৫৪


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.