বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

আমাদের কিছু কথা

 

হাফেয তাকরীমকে মোবারকবাদ দেওয়ার সাথে সাথে প্রসঙ্গের বিবেচনায় আরও দুয়েকটি কথা আরজ করতে চাই। এটি তো তার জীবনের প্রথম ধাপ মাত্র। এখনো সে শিশু বয়সে রয়েছে। হিফজুল কুরআনের পর সামনে তার পড়াশোনার পুরো জগৎ রয়ে গেছে। আল্লাহর কালাম মুখস্থ করার পর তার অর্থ-মর্ম বোঝাসে অনুযায়ী নিজের জীবন গড়া এবং সে মর্মবাণী দুনিয়ার মানুষের কাছে প্রচারের দায়িত্ব নেওয়া- এ সবই একজন হাফেজে কুরআনের প্রধান কাজ। আর একজন প্রতিভাদীপ্ত মেধাবী ছাত্র তার ধ্যান-মন ইলমেদ্বীন ও সমাজের উপকারে নিবেদন করলে নিঃসন্দেহে প্রভূত উপকার ও উন্নয়ন সাধিত হয়। আমরা আশা করবহাফেজ তাকরীমকে সে পথেই তার অভিভাবক ও উস্তাযগণ পরিচালিত করবেন। এই আশাবাদ ও নিবেদনের পেছনে অন্য আরেকটি কারণও রয়েছে। সেটি হচ্ছেঅতীতেও দেখা গেছেএভাবে বিভিন্ন প্রতিভাবান হাফেজে কুরআন বিভিন্ন দেশে বড় পুরস্কারে ভূষিত হয়েছেতাদেরকে নিয়ে মাতামাতিও হয়েছেকিন্তু এর পরে তারা বড় আলেম হয়ে নিজেরা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেসমাজের বড় কোনো খেদমতে লেগেছে- এমন কথা শোনা যায়নিবরং কারও কারও ক্ষেত্রে উল্টো অভিযোগও শোনা যায় যেতাদেরকে একশ্রেণির লোকেরা নিজেদের ব্যক্তি সুবিধা লাভের জন্য বিভিন্ন জায়গায় ঘুরাতে থাকে এবং নিজেদের প্রচারণা করতে থাকে। এতে করে ওই ছাত্রের মন-মানসে টাকা-পয়সাদুনিয়ার মোহ ও জৌলুস জীবনের শুরুতেই ঢুকে পড়ে এবং একটি মেধাবী প্রতিভা অঙ্কুরেই নষ্ট হয়ে যায়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.